সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

বখাটে টিকটকারের ফাঁদে পা দেওয়া তরুণী উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩২০ সময় দেখুন
বখাটে টিকটকারের ফাঁদে পা দেওয়া তরুণী উদ্ধার


ডেস্ক রিপোর্ট:: ভারতে অপহরণের পর যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে বেঙ্গালুরু পুলিশ। শুক্রবার (২৮ মে) বেঙ্গালুরু পুলিশ ভুক্তভোগী তরুণীকে কেরালায় শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করে বেঙ্গালুরুতে নিয়ে যায় বলে জানিয়েছে আসামভিত্তিক সংবাদমাধ্যম টাইমএইট।

শনিবার (২৯ মে) টাইমএইটের এক প্রতিবেদনে জানানো হয়, তরুণীকে উদ্ধারের পর বেঙ্গালুরুরের বিয়াপ্পানাহালি থানায় নেওয়া হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়। আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে বলেও জানায় ওই সংবাদমাধ্যমটি।

সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যাওয়া পাঁচজনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে আসাম রাজ্যের পুলিশ। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে মামলাও হয় সেখানে। ওই দিনই বেঙ্গালুরুতে গ্রেপ্তার হন অভিযুক্ত হৃদয় বাবু, মো. বাবু শেখ, সাগর ও দুই নারীসহ ছয় আসামি।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার ভোররাতে আসামিদের ঘটনাস্থলে নিয়ে গেলে দুজন পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ গুলি ছুড়লে দুজন আহত হন। তাদের একজন টিকটক হৃদয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত হৃদয় বাবুসহ অজ্ঞাত চার আসামির বিরুদ্ধে হাতিরঝিল থানায় মানব পাচার নিয়ন্ত্রণ আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করে ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে নির্যাতিতার পরিবার।

নির্যাতনের শিকার তরুণীর বাবা বলেন, মেয়ে আমাকে বলছে, বাবা একটা ছেলে আমাকে খুব বিরক্ত করে। এরপর থেকে এক বছর ধরে মেয়ে আমার কাছে নেই, কোথায় আছে, আমি জানি না। করোনাভাইরাসের সময় সব এলোমেলো হয়ে যায়। সংসার আর চলছিল না বলে পুরো পরিবারকে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ পাঠিয়ে দেই। তাই এর মাঝে আর মেয়ের খবর নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমার তিন সন্তান। রাস্তায় ঘুরে ঘুরে শরবত বিক্রি করে মেয়েকে বিয়ে দিয়েছি। জামাই বিদেশে থাকে। ভেবেছিলাম মেয়ে চাঁদপুরে শ্বশুরবাড়িতে আছে। এখন মেয়েকে পাচারের খবর জানতে পেরে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে।’

মামলার এজাহারে বলা হয়, হৃদয় বাবু তরুণীকে দুবাই নিয়ে যাওয়ার কথা বলে এক বছর আগে পাচারের উদ্দেশ্য ভারতে নিয়ে যায়।

তরুণীর বাবা আরও বলেন ‘সাড়ে তিন বছর আগে জামাই কুয়েতে গেলে মেয়েটি মাঝেমধ্যে ঢাকায় এসে থাকত। প্রায় এক বছর হলো মেয়ের সঙ্গে আমার দেখা নেই। দেড় বছর আগে মেয়েটি ওর স্বামীর বন্ধু হৃদয়ের মাধ্যমে দুবাই যাওয়ার ভাবনার কথা জানালে নিষেধ করেছিলাম। জোরাজুরি করলে পরে রাজি হই। এখন শুনছি হৃদয় আমার মেয়েকে ভারতে বিক্রি করে দিয়েছে। আমার মেয়ের অপহরণকারী হৃদয়সহ অন্য অপরাধীরা ভারতে গ্রেপ্তার হয়েছে। মেয়েকে ফিরে পেতে আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই।’

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ জানান, টিকটক হৃদয়ের সঙ্গে ওই নারীর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। হৃদয় তাকে ভালো বেতনে চাকরিসহ বিভিন্ন প্রলোভন দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করে যৌনপল্লীতে বিক্রি করে দেয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom