বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, দুইজন ছুরিকাহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
বগুড়ার শিবগঞ্জে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, দুইজন ছুরিকাহত

আল ইমরান সোহেল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় মটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটনা ঘটেছে। এতে সাব্বির হোসেন (২৩) ও শামীম হোসেন (২৮) নামে দুই আওয়ামী লীগ কর্মী ছুরিতাহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, আসন্ন বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলামের কর্মীরা মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করে। মোটরসাইকেল শোভাযাত্রাটি ভাসুবিহার চাঁনপাড়া এলাকায় পৌঁছলে বিহার ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিনের লোকজন অতর্কিত হামলা চালায়। এসময় প্রতিপক্ষের ধারালো খুরের আঘাতে সাব্বির (২৩) এবং রাম দা’র আঘাতে শামীম (২৮) নামে দুই কর্মী আহত হয়।

এ ব্যাপারে বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, যুবলীগ নেতা মতিউর রহমান মতিন দলীয় মনোনয়ন না পাওয়া ঈর্ষান্বিত হয়ে আমার নির্বাচনী মটর সাইকেল বহরে হামলা চালিয়েছে। এতে আমার দুইজন কর্মী ছুরিকাহত হয়েছে। মহিদুল অভিযোগ করেন, প্রতিপক্ষ মতিন নির্বাচনে মতবিনিময় সভায় আমাকে নিয়ে নানা অশালীন মন্তব্য করে আসছে ও ভয়-ভীতি প্রদান করে আসছে। বিষয়টি নিয়ে মতিউর রহমান মতিন বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে প্রতিপক্ষ নির্বাচনে বিজয় হতে পারবে না বলে এই অভিনব পন্থা অবলম্বন করছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম জানান, তিনি ঘটনাটি জানার পর দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর