শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিটি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৭ সময় দেখুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিটি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে তৃতীয়বারের মতো প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জুনাইদ আহমেদ পলক। আগের দুই মেয়াদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেন। তৃতীয় মেয়াদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাকে তরুণ বয়সে তিন তিনবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি আস্থা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তার মর্যাদা রক্ষা করতে চাই।’

পলক ২০১৪ সালের জানুয়ারিতে মাত্র ৩৩ বছর বয়সে বাংলাদেশের ইতিহাসে সরকারের সর্বকনিষ্ঠ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। এর পরের দুই মন্ত্রিসভাতেও তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রাইভেট মেম্বারস বিল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।

নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন পলক। এবারে টানা চতুর্থবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর