বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বজ্রপাতে খাগড়াছড়ি দীঘিনালায় কলেজ ছাত্রের মৃত্যু।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
বজ্রপাতে খাগড়াছড়ি দীঘিনালায় কলেজ ছাত্রের মৃত্যু।

বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মো. শরীফুল ইসলাম (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম ওই এলাকার মো. নজরুল ইসলামের বড় ছেলে এবং দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গরুকে ঘাস খেতে দিতে ঘরের বাইরে গেলে বজ্রপাতের শিকার হন শরীফ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া বলেন,‘ হাসপাতালে আনার আগেই শরীফুলের মৃত্যু হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর