বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বলসোনোরোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সিনেটের অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৬১ সময় দেখুন
বলসোনোরোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সিনেটের অনুমোদন


আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনোরোর বিরুদ্ধে দেওয়া প্রতিবেদন অনুমোদন করেছে দেশটির সিনেটের তদন্ত কমিটি। ওই প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধসহ করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ৯টি অপরাধের অভিযুক্ত করা হয় বলসোনোরোকে। খবর আলজাজিরা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) এই প্রতিবেদনের অনুমোদন দেয় সিনেট। এক হাজার ৩০০ পাতার এই প্রতিবেদনটি তৈরি করতে বিরোধী-নিয়ন্ত্রিত তদন্ত কমিটির ছয় মাস সময় লেগেছে। একইসঙ্গে আরও ৭৭ ব্যক্তি এবং দু’টি কোম্পানির বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়।

এর আগে গত সপ্তাহে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে প্রেসিডেন্ট বলসোনোরোর বিরুদ্ধে হত্যা ও গণহত্যার দায়ে অভিযুক্ত করার। কিন্তু সিনেট সদস্যরা বিশেষ কারণে এসব অভিযোগ বাদ দেন। এছাড়া এ ঘটনায় আরও ১০ ব্যক্তিকে এই তালিকায় যুক্ত করার জন্য সুপারিশ করে সিনেট সদস্যরা।

এই প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সিনেট সদস্য রেনান ক্যালহেইরোস বলেন, প্রেসিডেন্ট জইর বলসোনোরো সরকারের এই বিশৃঙ্খলা মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। এ ঘটনা তাকে অ্যাডলফ হিটলার এবং অগাস্টো পিনোচেট’র মতো স্বৈরশাসকদের পাশে দাঁড় করায়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর