শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :

বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২১ সময় দেখুন
বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সুমন ভূঁইয়া, বরিশাল জেলা প্রতিনিধি-

“অভয় আশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৮ই আগষ্ট) বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বাকেরগঞ্জ উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম,অনুষ্ঠান সঞ্চালনায় ফিল্ড এ্যাসিষ্টান্ড মিজানুর রহমান এ ছাড়া উপজেলা ভেটিরিনারি সার্জন ডাক্তার মো:আমিরুল ইসলাম সোহাগ, থানা তদন্ত কর্মকর্তা সুরজীত বড়ুয়া, বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালাম,মোঃ বেল্লাল হোসেন,সাংবাদিক মহিবুল ইসলাম সৌরভ, মোঃ বেলাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে মুক্তা চাষ, পোনা মাছ উৎপাদন ও মাছ উৎপাদনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সবশেষে জেলে ও মাছ চাষীদের নিয়ে সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর