বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

বাগমারার রূপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ৫৭ তম জন্মদিন পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ সময় দেখুন
বাগমারার রূপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ৫৭ তম জন্মদিন পালিত

লিয়াকত হোসেন, রাজশাহীঃ আধুনিক বাগমারার রূপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জন্মদিন উপলক্ষে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। জন্মদিনের ফুলেল শুভেচ্ছায় মুগ্ধ হন তিনি। পরে সবাইকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
তিনি দেশের স্বনামধন্য এনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য। ১৯৬৫ সালের আজকের দিনে বাগমারা উপজেলার সাঁকোয়া শিকদারী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ইমারতুল্লাহ ও মা সালেহা বেগম। এনামুল হক একজন বাংলাদেশের সুপরিচিত রাজনীতিবিদ। রাজশাহী-৪ আসন থেকে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে বাগমারার অভূতপূর্ব উন্নয়ন করেন। বিশেষ করে জঙ্গিবাদ দমনে কঠোর ভূমিকা রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। তিনি প্রথম রাজশাহীতে গার্মেন্টস কারখানা চালু করেছেন। তার মালিকানাধীন এনা গ্রুপের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ব্যক্তিগত খরচে বাগমারা ভবানীগঞ্জ গড়ে তুলেছেন বহুতলবিশিষ্ট বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্স। বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ এই প্রথম। বর্তমানে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর