মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

বাজারে শেয়ার ছাড়বে সলিড ফিড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
বাজারে শেয়ার ছাড়বে সলিড ফিড – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে সলিড ফিড মিলস লিমিটেড বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে বাজারে আসতে আগ্রহী কোম্পানিটি।

এই লক্ষ্যে সলিড ফিড মিলস লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়।

রবিবার (১৯শে সেপ্টেম্বর) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কার্যালয়ে বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেনট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ওয়েলথ এক্সএল ক্যাপিটাল ইউকে এর কান্ট্রিহেড এম শহিদুর রহমানের উপস্থিতিতে চুক্তি সই হয়।

এই সময় সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সলিড ফিড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দূল্লাহ আল হেলাল, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মতিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রশিদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন সলিড ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ডা. ওমর আলী, ভাইস চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সেলিম, পরিচালক ডা. এ কে এম ফারুক সহ বিএএমএসএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর