বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিআইসিএম’র শুদ্ধাচার পুরস্কার প্রদান – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ সময় দেখুন
বিআইসিএম’র শুদ্ধাচার পুরস্কার প্রদান – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর “শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২” প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মচারীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। মোট ৩টি ক্যাটাগরীতে এ পুরস্কার প্রদান করা হয়।

অর্থ মন্ত্রণালয়য়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন এ প্রতিষ্ঠানের ২য় হতে ৯ম গ্রেডভুক্ত কর্মচারীদের মধ্য হতে উদয় শুভ রহমান, ডেপুটি হার্ডওয়ার ইঞ্জিনিয়ার, ১০ম হতে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীদের মধ্য হতে মোহাম্মদ আব্দুল্লাহিল ওয়ারিশ, ব্যক্তিগত কর্মকর্তা ও ১৭তম হতে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের মধ্য হতে বিভূ চাকমা, অফিস সহায়ক কে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ গোলাম মোস্তফা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার।

এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাজমুছ সালহীন, পরিচালক (প্রশাসন ও অর্থ), শুদ্ধাচার ফোকাল পয়েন্ট এ এস এম সায়েম, কোম্পানি সচিবসহ ইন্সটিটিউটের সর্বস্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর