শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

বিএমইউ’র ৯৭৬ কোটি টাকার বাজেট অনুমোদন, ঘাটতি ১২৮ কোটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২১ সময় দেখুন


ঢাকা: আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৭৬ কোটি ১১ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এর মধ্যে রোগীদের জন্য বিনামূল্যের ওষুধে বরাদ্দ রাখা হয়েছে ১২ কোটি টাকা।

শনিবার (২৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটর ৯৭তম সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজেটে ঘাটতির পরিমাণ ১২৭ কোটি ৮৭ লাখ টাকা। বিদায়ী ২০২৪-২০২৫ অর্থবছরে এই বাজেটের পরিমাণ ছিল ৮০০ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা। এবছর বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে ১৭৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা।

উপস্থাপিত বাজেটে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য গবেষণা খাতে ৩৭ কোটি ১০ লাখ টাকা এবং প্রশিক্ষণ খাতে ১ কোটি ১০ লাখসহ গবেষণা ও প্রশিক্ষণে ৩৮ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে চিকিৎসা ও শৈল্য খাতে (এমএসআর) ৮৭ কোটি টাকা। ছাত্র-ছাত্রীদের জন্য মেধাবৃত্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২১৭ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে পূর্ত সংরক্ষণে ৯ কোটি টাকা, পণ্য সেবার উপখাত সমূহে ২৫ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা, যন্ত্রাংশ (মূলধন) উপখাতে ৪০ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বেতন বাবদ ২৩৩ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকা, ভাতাদি বাবদ ১৯০ কোটি ২৭ লাখ টাকা এবং পেনশন মঞ্জুরী খাতে ৪৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাজেটে এ বছর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে সম্ভাব্য প্রাপ্য বরাদ্দের পরিমাণ ৫৬৮ কোটি ৩৭ লাখ টাকা, শিক্ষা মন্ত্রণালয় (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) থেকে ১৪৪ কোটি ৮৬ লাখ টাকা এবং নিজস্ব আয় ধরা হয়েছে ১ শত ৩৫ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষা এবং গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে চীনের কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক সই করেছে। ৮১ জন শিক্ষক, ৫৪৯ জন ছাত্র-ছাত্রীকে গবেষণার জন্য গ্র্যান্ট প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়ন ও ক্রয় প্রক্রিয়া তরান্বিত করতে ৪৩৭ জনকে প্রশিক্ষণ করা হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের লক্ষে্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ৫ থেকে বৃদ্ধি করে ১২ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তথ্য ও প্রযুক্তিখাতে, ইনফেকশন কন্ট্রোল এবং বইপত্র ও সাময়িকী উপখাতে বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।

সিন্ডিকেট সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা ও শিক্ষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, পিএইচডি, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, বিএমডিসির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিসিপিএস সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমীন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, বিএফইউজে এর মহাসচিব কাদের গনি চৌধুরী, আমন্ত্রিত সদস্য প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom