বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিএসইসির কমিশনারদের দায়িত্ব পুন:বণ্টন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ মে, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
বিএসইসির কমিশনারদের দায়িত্ব পুন:বণ্টন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ কমিশনারদের দায়িত্ব পুন:বণ্টন করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (০৮ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত চিঠির মাধ্যমে কমিশনারদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রশাসন ও অর্থ (এঅ্যান্ডএফ), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (আইএডি) ও কমিশন সচিবালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি চেয়ারম্যান হিসেবে সব বিভাগের তদারকি করবেন।

ক্যাপিটাল ইস্যু বিভাগসহ (সিআই) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন সুপারিভশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ বিভাগ (এসআরএমআইসি), সার্ভেইল্যান্স বিভাগ ও ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ।

কমিশনারদের মধ্যে আব্দুল হালিম দায়িত্ব পেয়েছেন সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজ বিভাগ (এসআরআই), সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম বিভাগ (সিডিএস), এনফোর্সমেন্ট বিভাগ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টস (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল, প্রজেক্ট এবং ইনোভেশনের।

কমিশনার ড. মো: মিজানুর রহমানকে দেওয়া হয়েছে মিউচ্যুয়াল ফান্ড ও এসপিভি বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ (সিএফডি), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেমস বিভাগ (এমআইএস), গবেষণা ও উন্নয়ন বিভাগ এবং ইন্টারনাল অডিট বিভাগ।

নতুন নিয়োগ পাওয়া কমিশনার ড. রুমানা ইসলাম দেখবেন আইন বিভাগ, ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ এবং অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড সিএফটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর