বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিএসইসির নির্দেশনা মানছেনা মনোস্পুল পেপার এবং পেপার প্রসেসিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
বিএসইসির নির্দেশনা মানছেনা মনোস্পুল পেপার এবং পেপার প্রসেসিং – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড মানছেনা বিএসইসির নির্দেশনা। বিশেষ পর্যবেক্ষনে জানা যায় একই ব্যাক্তি এক সাথে দুই কোম্পানির দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এমনকি দুই কোম্পানির ফ্যাক্টরি ও অফিসের ঠিকানাও একই।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারার কোম্পানি লিমিটেড। এবং ১৯৯০ সালে তালিকাভুক্ত হয় পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই কোম্পানি দুটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোস্তফা কামাল মহিউদ্দিন।

উভয় প্রতিষ্ঠানে কোম্পানি সচিব মো. মোস্তাফিজুর রহমান, সিএফও হিসেবে নাইমুল ইসলাম, হেড অফ ইন্ট্রানাল অডিটর মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠান দুটির ফ্যাক্টরি শ্রীরামপুর, ধামরাই দেখানো হয়েছে। এছাড়া নিবন্ধিত অফিসের ঠিকানা দেখানো হয়েছে প্লট নং- ৩১৪/এ, রোড নং- ১৮, ব্লক-ই, বসুন্ধরা আবাসিক এলাকা।

যদিও কর্পোরেট গভর্ন্যান্স কোড (৩ জুন ২০১৮) এর ৩ (১) (সি) ধারায় স্পষ্ট বলা আছে, কোনও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, কোম্পানি সচিব বা প্রধান আর্থিক কর্মকর্তা একইসময় অন্য কোনও কোম্পানি, প্রতিষ্ঠানে একই পদে বা অন্য কোনও পদে নিযুক্ত থাকতে পারবেন না।

এছাড়া ডিএসইতে কোম্পানি দুটির প্রফাইলে দেওয়া নেই কোন কোম্পানি সেক্রেটারির নাম, মোবাইল নাম্বার। তারমধ্যে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ওয়েবসাইটের কোন তথ্যও দেওয়া নেই।যার কারনে কোম্পানির প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারছেনা বিনিয়োগকারিরা।

এর আগে ২০০৯ সালে পুঁজিবাজারে বিভিন্ন অনিয়মের কারনে কোম্পানি দুটিকে মূল মার্কেট থেকে সরিয়ে (ওভার দ্য কাউন্টার) ওটিসি মার্কেটে নিয়ে যাওয়া হয়। তবে মুনাফায় ফেরার পাশাপাশি সুশাসনে উন্নতি করায় গত ১৩ জুন ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনা হয় এই দুই কোম্পানিকে। এসেই কারসাজি শুরু করেছিলো কোম্পানি গুলো। হঠাতি শেয়ার দাম বাড়তে থাকে কোম্পানিগুলোর ।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ৫০ কোটি টাকা অনুমোদন সাপেক্ষে ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৯ কোটি ৩৮ লক্ষ ৯০ হাজার টাকা। বছরের পর বছর মুনাফা করলেও বিনিয়োগকারীদের ঠকিয়েছে কোম্পানিটি। ২০১৫-১৬ অর্থবছরে মনোস্পুল পেপারের নিট মুনাফা ছিল তিন কোটি আট লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা; ২০১৬-১৭ অর্থবছরে ছিল তিন কোটি ৮৬ লাখ ২২ হাজার ২৬১ টাকা; ২০১৭-১৮ অর্থবছরে পাঁচ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৭৮৬ টাকা; ২০১৮-১৯ অর্থবছরে ছয় কোটি ৭৪ লাখ ৯০ হাজার ২৯৭ টাকা এবং ২০১৯-২০ অর্থবছরে এক কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৭৬২ টাকা নিট মুনাফা করেছে কোম্পানিটি।

২০২১ সালে কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২০ সালে ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং ২০১৪ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে কোম্পানিটি।

কোম্পানিটির মোট শেয়ার ৯৩ লক্ষ ৮৮ হাজার ৮২৫ টি। তার মধ্যে তারমধ্যে ৫৩.৮৩ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ০.৩৫ শতাংশ এবং বাকি ৪৫.৮২ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগ কারিদের হাতে। বর্তমানে কোম্পানিটি মার্কেটের জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।

গত একবছরে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৫৫ টাকা থেকে সর্বোচ্চ ২৪৯.৮০ টাকায়।

অপরদিকে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর অনুমোদিত মূলধনের পরিমান ২৫ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমান ১০ কোটি ৪৫ লক্ষ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১ কোটি ৪ লক্ষ ৪৯ হাজার টাকা ৬০০ টি। তারমধ্যে ৪৩.৯৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ০.৫৪ শতাংশ এবং বাকি ৫৫.৫০ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগ কারিদের হাতে।
কোম্পানি দুটির প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক মোঃ মিজানুর রহমান, এফসিএস বলেন, “ নিয়ন্ত্রক সংস্থার সঠিক তদারকির অভাবে এসব কোম্পানি বার বার সাধারণ বিনিয়োগকারিদের ঠকাচ্ছে। তিনি আরোও বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রনকারি কর্তৃপক্ষের ঠিলে-ঠালা মনিটরিং ও বিএসইসির উদাসিনতায় পুঁজিবাজারে এ ধরনের কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে পুঁজিবাজার কখনোই স্বাভাবিক আচরণ করছেনা।

পুঁজিবাজারের ভাবমূর্তি রক্ষার্থে এবং বিনিয়োগকারিদের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরো কঠোরভাবে মনিটরিং করার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর তথ্য অনুসারে, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর আজকের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ৩.০৯ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ১৯৪.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইস ১৯০.৫০ টাকা। এবং ক্লোজিং প্রাইস ১৮৮.২০ টাকা। কোম্পানিটি ৩১৫ বারে ৩০ হাজার ৯৮৪ টি শেয়ার লেনদেন করে । যার বাজার মূল্য ৫৭ লক্ষ ৪০ হাজার টাকা।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর আজকের শেয়ার মূল্য ০.৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ শেয়ার দর দাড়িয়েছে ১৯৫.২০ টাকায়। কোম্পানিটির গত এক বছরে শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ৫৫ টাকা থেকে সর্বোচ্চ ২৪৯.৮০ টাকায়।

অপরদিকে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের আজকের শেয়ারদর ১.৬৩ শতাংশ বেড়ে সর্বশেষ শেয়ারমূল্য দাঁড়িয়েছে ২৬১.১০ টাকায়। কোম্পানিটির গত এক বছরে শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ১৭.৬০ টাকা থেকে সর্বোচ্চ ২৬৯ টাকায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর