আন্তর্জাতিক ডেস্ক
হংকংয়ে ৮২.২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হলো একটি ফ্লাট। আর এতেই এশিয়ার সবচেয়ে দামি ফ্লাটের রেকর্ড গড়ল এটি। ফ্ল্যাটটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকা।
সম্প্রতি হংকংয়ের অভিজাত এলাকা নিকলসন পর্বতে হিলক আবাসন প্রকল্পের তৃতীয় ধাপের দুটি ফ্লাট বিক্রি হয়। ১৬সি ও ১৬ডি দুটি ফ্লাটের মোট মূল্য ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার। বুধবার হিলক কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। আর এতেই জানা যায়, এশিয়ার সবচেয়ে দামি ফ্লাটের রেকর্ড নিজের দখলে নিয়েছে ফ্লাট ডি। তবে হংকং ডলারে মূল্য দাঁড়ায় ৬৪০ মিলিয়ন,মার্কিন ডলারে দাঁড়ায় ৮২.২ মিলিয়ন। প্রতি বর্গফুটের হিসেবে এটাই এশিয়ার সবচেয়ে দামী। তবে সি ও ডি হংকং ডলারে মূল্য দাঁড়ায় ৬৪০ মিলিয়ন,মার্কিন ডলারে দাঁড়ায় ৮২.২ মিলিয়ন। প্রতি বর্গফুটের হিসেবে এটাই এশিয়ার সবচেয়ে দামী ফ্লাট দুটি কারা কিনলেন তা বলা হয়নি।
হিলক আবাসন কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ফ্লাট ১৬ডি এবং এর সংযুক্ত পার্কিং স্পেসসহ বিক্রি হয়েছে ৬৩৯.৭৯৬ হংকং ডলারে। এ ফ্লাটের প্রতি বর্গফুটের মূল্য দাঁড়িয়েছে ১,৪০,৮০০ হংকং ডলার। প্রতি বর্গফুটের হিসেবে এটাই এশিয়ার সবচেয়ে দামি ফ্লাট।
মাত্র আট মাস আগে হংকংয়ের সি কে অ্যাসেট হোল্ডিংস ২১ বোরেট রোডের এক অভিজাত ফ্লাট এ রেকর্ড দখল করেছিল। ওই ফ্ল্যাট পার্কিং স্পেসসহ বিক্রি হয়েছিল ৪৫৯.৪ মিলিয়ন হংকং ডলারে। এতে ফ্ল্যাটটির প্রতি বর্গফুটের মূল্য দাঁড়িয়েছিল ১,৩৬,০০০ হংকং ডলার।
এবার বিক্রিত অন্য ফ্লাট অর্থাৎ ফ্লাট সি’র প্রতি বর্গ ফুটের দাম দাঁড়ায় ১,৩৪,০০০ হংকং ডলার, যা বোরেট রোডের ওই ফ্ল্যাটের চেয়ে সামান্য কম।
বিশ্লেষকরা বলছেন, হংকংয়ের সঙ্গে চীনের মূল ভূখণ্ডের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। এ খবরে হংকংয়ের অভিজাত এলাকার ফ্লাটের দর আকাশ ছুঁয়েছে।
সারাবাংলা/আইই