বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

বিটিসিএলের সেবায় বিঘ্ন হলে ১৬৪০২ নম্বরে কল করার পরামর্শ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ সময় দেখুন
বিটিসিএলের সেবায় বিঘ্ন হলে ১৬৪০২ নম্বরে কল করার পরামর্শ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: উন্নয়ন কাজ চলাকালীন কিংবা অন‌্য কোনো কারণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন অথবা ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারে (১৬৪০২ নম্বরে) তাৎক্ষণিক যোগাযোগের জন‌্য অনুরোধ জানিয়েছে টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়।

সোমবার (২৯ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিটিসিএল’র কোনও গ্রাহক যাতে কোনো ধরনের হয়রানি কিংবা সরকারি এই পরিষেবা পেতে বিড়ম্বনার শিকার না হন সে বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংশ্লিষ্টদের সতর্ক করেছেন।

এর আগে, বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় বিটিসিএলের ক‌্যাবল কাটা পড়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাণী ইয়াসমীন হাসি নামে এক গ্রাহক সামাজিক যোগাযোগমাধ‌্যম ফেসবুকে পোস্ট দেন।

পোস্টটি নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রী বিষয়টি সমাধানের ব‌্যবস্থা গ্রহণ করেন। এছাড়া অন‌্য আরও কয়েকজন গ্রাহকের একই ধরনের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্টদের এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন।

সারাবাংলা/ইএইচটি/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর