বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিডার বিনিয়োগ শীর্ষ সম্মেলন শুরু ২৮ নভেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
বিডার বিনিয়োগ শীর্ষ সম্মেলন শুরু ২৮ নভেম্বর


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে আগামী ২৮ নভেম্বর থেকে দুই দিনব্যাপী বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করছে বিডা। নগরীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ সম্মেলন হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাসসকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। সরকারের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডস।

বিডার প্রধান জানান, দুইদিনব্যাপি এই সম্মেলনে  নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা ১১টি সম্ভাব্য খাতের সম্ভাবনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। দ্বিতীয়  দিনে একটি কারিগরি অধিবেশন  অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট খাতের মন্ত্রী বা উপদেষ্টারা যেসব ক্ষেত্রে বিনিয়োগ সুযোগ রয়েছে সেসব বিষয়ে বিস্তারিত প্রবন্ধ তুলে ধরবেন। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর