বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিডি থাই ফুডের আইপিও আবেদন শেষ আজ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
বিডি থাই ফুডের আইপিও আবেদন শেষ আজ – Corporate Sangbad


শেয়ার বাজার

শেয়ারবাজার : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে তালিকাভুক্তীর অনুমোদন পাওয়া বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ (২৯ ডিসেম্বর)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে আজ ২৩ ডিসেম্বর আবেদন শুরু হয়। আজ ২৯ ডিসেম্বর কোম্পানিটির আইপিওতে আবেদনের শেষ দিন। গত ৩ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করে।

বিডি থাই ফুড শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।এই শেয়ারের মধ্যে ১৫ শতাংশ শেয়ার এমপ্লয়ীদের মধ্যে ইস্যু করা যাবে। যা ২ বছর লক-ইন থাকবে।

শেয়ারবাজার থেকে কোম্পানিটি অর্থ উত্তোলন করে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, দালানকোঠা নির্মান, ভূমি উন্নয়ন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১২.৮২ টাকা ও পুন:মূল্যায়নসহ ১৪.২৩ টাকা। বিগত ৫ বছরের গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৬ কোটি ৫০ লাখ টাকা। এই মূলধনের শেয়ারধারীরা লেনদেন শুরুর ৩ বছর পর্যন্ত কোম্পানিটির শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে না। এছাড়া কোম্পানির ইপিএস ১ টাকা না হওয়া পর্যন্ত উদ্যোক্তা/পরিচালকেরা লভ্যাংশ নিতে পারবেন না।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে- বিএলআই ক্যাপিটাল এবং ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর