শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় প্রেমিকের বিরদ্ধে ধর্ষণ মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪৭ সময় দেখুন
বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় প্রেমিকের বিরদ্ধে ধর্ষণ মামলা – Corporate Sangbad


image_pdfimage_print

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বাড়িতে ডেকে এনে সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি ভঙ্গ করায় সুফদেব কুমার (২৪) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে তার প্রেমিকা। সুফদেব কুমার উপজেলার পেঁচিবাড়ি গ্রামের নারায়ন চন্দ্র মন্ডলের ছেলে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৩দিন অবস্থানের পর অবশেষে বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির বাড়ি নাটোরের সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। প্রায় সাড়ে ৩ বছর আগে পেঁচিবাড়ি গ্রামের ভম্ভল চন্দ্রের ছেলে বিধান চন্দ্রের সাথে তার বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তানের জন্ম হয়। প্রায় এক বছর আগে বিদ্যুৎস্পর্শে বিধান চন্দ্র মারা গেছেন। তারপর মেয়েটি তার শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই থাকেন। এ অবস্থায় ৪ মাস আগে প্রতিবেশী সুফদেব কুমারের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ২ জুন দুপুরের দিকে পেঁচিবাড়ি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সুফদেব।

পরবর্তিতে তাদের দুজনের মধ্যে কথা হলে সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি দিয়ে সুফদেব তার প্রেমিকাকে তাদের বাড়িতে আসতে বলে। প্রতারক প্রেমিকের কথা অনুযায়ী ৬জুন মেয়েটি প্রেমিকের বাড়িতে আসেন। এ সময় প্রেমিকাকে ঘরে রেখে সুফদেব কৌশলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর থেকে মেয়েটি স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই ঘরেই অবস্থান করতে থাকেন। কিন্ত মেয়েটিকে বিয়ে করতে রাজী হয়নি সুফদেব। এ অবস্থায় ব্যর্থ প্রেমের জ্বালা সইতে না পেরে ১৭জুন সন্ধ্যার পর সুফদেবের ঘরে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর