সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে যাদরো ডটকমের বিজয় দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ সময় দেখুন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে যাদরো ডটকমের বিজয় দিবস উদযাপন


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্র অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান যাদরো ডটকম। ১৬ ডিসেম্বর সকালে রাজধানীর পল্লবীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ইনজেনিয়াস কেয়ারে এ আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন যাদরো ই-কমার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর যাদব দেবনাথ এবং যাদরো ই-কমার্স লিমিটেড এর গ্লোবাল সিইও রোলান্ড দেবনাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর পরিচালক আসিফ আহনাফ।

যাদরো ই-কমার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর যাদব দেবনাথ বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা বাংলাদেশের বিশাল উন্নয়নের অগ্রযাত্রা দেখছি। আমাদের নতুন প্রজন্মের সন্তানদের মধ্যে কিছু বিশেষ চাহিদা সমম্পন্ন সন্তান রয়েছে, আমাদের এই অগ্রগতিতে তাদের সাথে করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বিজয় দিবসে যাদরো ডট কম উদ্দোগ নিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই দিবসটি উদযাপন করার। সবসময় যাদরো ডট কম তাদের ভবিষ্যৎ বিনির্মানে কাজ করে যাবে।

যাদরো ই-কমার্স লিমিটেড এর গ্লোবাল সিইও রোলান্ড দেবনাথ জানান, ১৬ ডিসেম্বর থেকে যাদরো ডট কম স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন উপলক্ষে একটি অনলাইন মেলার আয়োজন করতে যাচ্ছে, যেখানে ১০ হাজারের অধিক পণ্য ৫০% এর বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন প্রোডাক্ট শুধু মাত্র ৫০ টাকায় কেনা কাটা করা যাবে।

অনুষ্ঠানে ই-ক্যাব পরিচালক আসিফ আহনাফ বলেন, আমি প্রত্যাশা করি যাদরো ডটকম সহ এখন যেসব ই-কমার্স কাজ করছে তারা ডিজিটাল কমার্স নীতিমালা মেনে এবং গ্রাহক সন্তুষ্টি অর্জন করে দেশের ই-কমার্স সেক্টরকে এগিয়ে নিয়ে যাক।

দিনব্যাপী এই আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা চিত্রাঙ্কন ও বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন যাদরো ই-কমার্স লিমিটেড এর গ্লোবাল সিইও রোলান্ড দেবনাথ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর