শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা


বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্রিনিচ মান সময় বিকেল সোয়া চারটার কিছু পর প্রথম সমস্যাটি শনাক্ত হয়। অন্তত গত আট ঘণ্টা ধরে মাইক্রোসফটের সেবাগুলোয় এই বিভ্রাট চলছে।

বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগ করতে সমস্যা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফট ব্যবহারে সমস্যার কথা জানানো হয়েছে।

ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টরের’ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।

মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ছে। সম্ভবত এ কারণেই সংযোগজনিত সমস্যা দেখা দিচ্ছে।

সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে তার স্বাভাবিকভাবে সেবা পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।

মাইক্রোসফট জানিয়েছে, এই বিভ্রাটের কারণে ‘সম্ভাব্য ক্ষতিগ্রস্ত’ সেবার তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে ইমেইল, ক্লাউডে ফাইল আদান-প্রদান, মিটিং ও দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ব্যবহৃত আউটলুক, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন রয়েছে।

এছাড়া ক্লাউড-ভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও বিভ্রাটের তালিকায় রয়েছে।

রয়টার্স জানায়, মাইক্রোক্রোসফটের ডিজিটাল সেবা অচল হয়ে পড়ায় বাস্তব জীবনে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ইমেইল আদান-প্রদান ছাড়াও, বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ, পণ্যের অর্ডার সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা বিঘ্নিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি সেবাকেন্দ্র বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মাইক্রোসফট জানিয়েছে, বার্তা আদান-প্রদান ও অনলাইন মিটিং-এর সেবাগুলো অনেকাংশেই সচল রয়েছে। সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে মাইক্রোসফট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় চালু করার প্রচেষ্টায় তাদের দল ইতিবাচক ফল দেখতে পাচ্ছে। একই সঙ্গে এখন সিস্টেমগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর