বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিশ্বের প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ‌ আনছে ফেসবুক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
বিশ্বের প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ‌ আনছে ফেসবুক


সাম্প্রতিক সময়ে ফেসবুক একটু অন্য পথেও হাঁটা শুরু করেছে। কেবল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আটকে না থেকে সোশ্যাল জায়ান্ট প্রতিষ্ঠানটি কিছুদিন আগে স্মার্ট গ্লাস লঞ্চ করেছে। আর এবারে স্মার্টওয়াচ তৈরি করছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, ডিভাইসটি নতুন ঘোষিত মেটা সংস্থার অধীনে লঞ্চ করা হবে। ফেসবুকের আসন্ন স্মার্টওয়াচের একটি ছবি ফাঁস করেছে ব্লুমবার্গ। তাদের প্রতিবেদন বলছে, ফেসবুকের (মেটা) স্মার্টওয়াচ বৃত্তাকার স্ক্রিন এবং ডিসপ্লে নচ সহ আসতে পারে, যার মধ্যে ক্যামেরা থাকবে। ক্যামেরাটি ফটো, ভিডিও ক্যাপচার এবং ভিডিও কনফারেন্সিংয়ের জন্যও ব্যবহার করা যেতে পারে।

এখন পর্যন্ত বিশ্বের কোনো ব্র্যান্ডের স্মার্টওয়াচে ক্যামেরা দেখা যায়নি। এমনকি এ বাজারে রাজত্বকারী গারমিন, স্যামসাং এবং অ্যাপলের স্মার্টওয়াচেও ক্যামেরা নেই। অর্থাৎ, ফেসবুকের আসন্ন এই স্মার্টওয়াচ বিশ্বের সর্বপ্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ হতে চলেছে। তবে ফেসবুক এখনও আনুষ্ঠানিকভাবে স্মার্টওয়াচের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি।

ব্লমবার্গের সূত্র বলছে, ২০২২ সালের জুন মাসে ডিভাইসটি উন্মোচন করার পরিকল্পনা ছিল ফেসবুকের, তবে রিলিজের সময় সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর