বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বিশ্বের সবচেয়ে বড় বিমান ধ্বংস করেছে রুশ সেনারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ সময় দেখুন
বিশ্বের সবচেয়ে বড় বিমান ধ্বংস করেছে রুশ সেনারা


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান এএন-২২৫ ম্রিয়া রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে।

রোববার এক টুইট বার্তায় কুলেবা এ তথ্য জানান। টুইটারে তিনি বলেন, ‘রাশিয়া হয়তো আমাদের ম্রিয়া ধ্বংস করেছে, কিন্তু তারা কখনোই আমাদের একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না।’ তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা জয়ী হব!’

স্কটিশ প্রকাশনা দ্য হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, বিমানটি আন্তোনোভ যা হোস্টমেল নামে পরিচিত বিমানবন্দরে অবস্থিত ছিল। বৃহস্পতিবার পত্রিকাটি জানিয়েছে, বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রুশ সেনারা।

ইউক্রেনীয় ভাষায় ম্রিয়া শব্দের অর্থ স্বপ্ন। ইউক্রেনীয় অ্যারোনটিকস কোম্পানি আন্তোনোভ ১৯৮৮ সালে বিমানটি তৈরি করেছিল। অর্থাৎ, সোভিয়েত ইউনিয়ন আমলের শেষ দিকে বিমানটি নির্মাণ করা হয়। ৩৪ বছর উড়ার পর এবারের যুদ্ধে এটি ধ্বংস হলো।

এএন-২২৫ ম্রিয়া দৈর্ঘ্য ৮৪ মিটার, এবং প্রস্তে (উইংস্প্যান) ৮৮.৪ মিটার। ৬ ইঞ্জিন বিশিষ্ট দানবাকৃতির উড়োজাহাজটি প্রায় ৬৪০ টন ওজন নিয়ে উড়তে সক্ষম ছিল।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর