শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫-এ কক্সবাজারে স্বাস্থ্য সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫-এ কক্সবাজারে স্বাস্থ্য সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ

কক্সবাজার, ৭ এপ্রিল ২০২৫
কক্সবাজার জেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত”কে কেন্দ্র করে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, র‍্যালি, উঠান বৈঠক ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রধান আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন সিভিল সার্জেন্ট ডাঃ মোহাম্মদুল হক। আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটূ চন্দ্র শীল, স্থানীয় এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য, সংবাদকর্মী ও সুধীজনরা অংশ নেন।

ডা. টিটূ চন্দ্র শীল পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য এবং শিশুপুষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, “গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসাব নিশ্চিত করতে ঘরোয়া ডেলিভারির ঝুঁকি এড়িয়ে অবশ্যই প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ডেলিভারি করা জরুরি। প্রত্যেক মা ও নবজাতকের জীবন রক্ষায় প্রতিষ্ঠানিক প্রসবের বিকল্প নেই।” তিনি আরও যোগ করেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে মাতৃত্বকালীন সেবার সুযোগ বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সমন্বয় বাড়ানো হবে। এ লক্ষ্যে গ্রাম পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন জোরদার করা হয়েছে।”

ইপসা প্রতিনিধি জয়নাল আবেদীন বলেন, “স্থানীয় কমিউনিটির সাথে কাজ করে আমরা পুষ্টিকর খাদ্যের উপকারীতা, গর্ভধারণের আগে ও পরে নিয়মিত চেকআপ, টেলিমিডিসিন সেবা এবং মহিলাদের স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।” স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মেদ মিমবাজ যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিক্ষার্থী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এনজিও কর্মী অংশ নেন।

দিবসটি উপলক্ষে সদর উপজেলায় ইপসা উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের উদ্যাগে  ১ টি উঠান বৈঠকের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নারী ও কিশোরীদের সাথে স্বাস্থ্যবিধি, টিকাদান এবং নিরাপদ মাতৃত্ব নিয়ে সংলাপ হয়।

সভাপতি ডাঃ মোহাম্মদুল হক জেলার স্বাস্থ্য সংক্রান্ত প্রাথমিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গঠনমূলক পদক্ষেপের তাগিদ দিয়ে বলেন, “কক্সবাজারের যুবসমাজকে আমরা সুনির্দিষ্ট বার্তা দিচ্ছি: অপরিণত বয়সে বিয়ে নয়, সন্তান নেওয়ার আগে অবশ্যই উভয় পাত্র-পাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো, গর্ভাবস্থায় কমপক্ষে চারবার প্রি-ন্যাটাল চেকআপ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানিক প্রসবের মাধ্যমে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

 
বিশ্ব স্বাস্থ্য দিবসের এই আয়োজনে কক্সবাজারের মানুষ যেমন স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ হয়েছেন, তেমনি স্থানীয় চাহিদা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণেও দিকনির্দেশনা পাওয়া গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর