শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

‘বেশি কিছু ছিল না’, রাজ কুন্দ্রার পর্ন ছবির অ্যাপ একবার দেখে আর কী বললেন মিকা সিং– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪২৩ সময় দেখুন
‘বেশি কিছু ছিল না’, রাজ কুন্দ্রার পর্ন ছবির অ্যাপ একবার দেখে আর কী বললেন মিকা সিং– News18 Bangla


#মুম্বই: পর্ন ছবি তৈরি করা ও সেগুলি বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী শিল্পা শে‌ট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)। রাজের তৈরি করা সেই পর্ন ছবির অ্য়াপ নাকি দেখেছেন গায়ক মিকা সিং (Mika Singh)। মুম্বইয়ের পাপারাজ্জির সঙ্গে কথা বলার সময়ে এমন নিজেই দাবি করলেন তিনি।

মিকা সেই পাপারাজ্জিকে জানান, রাজ কুন্দ্রাকে তিনি ভদ্র লোক হিসেবেই চেনেন। আর তাঁর তৈরি করা এই অ্যাপের বিষয়ও খুব একটা ধারণা নেই বলেই জানান মিকা। কিন্তু একবার নাকি রাজের তৈরি পর্ন ছবির অ্যাপ নাকি দেখেছিলেন তিনি। এমনই জানান মিকা। কিন্তু সেই অ্যাপে নাকি তেমন কিছুই তিনি দেখেননি।

মিকা বলছেন, “কী হয় দেখার জন্য আমি তো অপেক্ষা করছি। দেখা যাক। যা হবে ভালোই হবে নিশ্চয়ই। আমার অ্যাপের ব্যাপারে তেমন ধারণা নেই। একটাই অ্যাপ দেখেছিলাম যেটা সাদামাটা ছিল। ওই অ্যাপের ভিতরে তেমন কিছু ছিল না। তাই আশা করা যায় ভালোই হবে।”

৪৫ বছর বয়সি রাজ কুন্দ্রাকে সোমবার গভীর রাতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ গ্ৰেফতার করে। জানা যাচ্ছে রাজকে গ্রেফতার করতে সাহায্য করেছে কয়েক‌‌টি হোয়াটসঅ্যাপ চ্যাট। এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতেই পর্ন ছবি তৈরি করা ও সেগুলি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে কথাবার্তা ছিল। আর তাই এই চ্যাটগুলি মূল প্রামাণ্য তথ্য হিসেবে কাজ করেছে। এই পর্ন কন‌টেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় কত টাকা খরচ হচ্ছে, কত লাভ হচ্ছে, কত আয় হচ্ছে এই নিয়ে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে বিজনেস পার্টনারের সঙ্গে কথা বলেছিলেন রাজ।

প্রসঙ্গত, রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের মালবানী ক্রাইম ব্রাঞ্চে কেস দায়ের হয়েছিল। তাঁর অপরাধ সংখ্যা 103/2021 অধীনে মামলা দায়ের হয়েছিল৷ ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ২৯২, ২৯৩, ৪২০, ৩৪ এবং তথ্য ও প্রৌদ্যৌগিকী নিয়মের অধীনে ৬৭ ও ৬৭ এ ধারা দেওয়া হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর