বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ব্লক মার্কেটে ৮১ কোম্পানির ১৬৪ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
ব্লক মার্কেটে ৮১ কোম্পানির ১৬৪ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৩ লাখ ২ হাজার ২২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৪ কোটি ৬৬ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ৫৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইউনিলিভার কনজিউমার কেয়ার ৫৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রূপালী লাইফ ৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং ২ কোটি ৯৭ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ২ কোটি ৮৮ লাখ, বিএটিবিসি ১ কোটি ১৯ লাখ, বিডি ফিন্যান্স ২ কোটি ৪৬ লাখ, বেক্সিমকো ২ কোটি ৯১ লাখ, ব্রাক ব্যাংক ২ কোটি ৩৩ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১ কোটি ৪৪ লাখ, গ্রামীণফোন ৪ কোটি, প্রিমিয়ার ব্যাংক ১ কোটি ২৫ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ২ কোটি ৯০ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ১২ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৩৯ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর