বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতে সংখ্যালঘুদের সঙ্গে আচরণের ব্যাপারে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া আছে: দেবপ্রিয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২১ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৫ ১৭:২৯ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৭:৩৩

দেবপ্রিয় ভট্টাচার্য।

বাংলাদেশে সংখ্যালঘুদের আচরণ নিয়ে মন্তব্য করার আগে ভারত সরকারকে নিজের দেশের সংখ্যালঘুদের সঙ্গে আচরণও পর্যালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পাবলিক পলিসি বিশেষজ্ঞ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণের বিষয়ে ভারত যখন মন্তব্য করবে, তখন তাকে অবশ্যই স্বীকার করতে হবে যে, ভারতের নিজের সংখ্যালঘুদের সঙ্গে আচরণের ব্যাপারে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া রয়েছে।

সম্প্রতি প্রকাশিত ফ্রন্টলাইন ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে দেবপ্রিয় ভট্টাচার্য ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গত কয়েক বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শংকর বলেন, ২০২৪ সালে বাংলাদেশে দুই হাজার ৪০০টি সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে এবং ২০২৫ সালে এই সংখ্যা ৭২টি।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের সংখ্যা বিভিন্নভাবে গণনা করা হতে পারে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাংলাদেশের আইন-শৃঙ্খলার অবনতির কারণে ওই সময়ে পরিস্থিতি অস্থিতিশীল ছিল। নিয়মিত বাহিনীর সঙ্গে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি এরপরেও অস্থির ছিল।

তিনি জানান, বাংলাদেশের অনেক হিন্দু সংখ্যালঘু ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করতো এবং কখনো কখনো আক্রমণগুলো ধর্মীয় বিশ্বাসের কারণে নয়, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটেছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কিছু ক্ষেত্রে, এটা বলা কঠিন যে আক্রমণটি একটি হিন্দুকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে করা হয়েছিল, নাকি আওয়ামী লীগের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্কের কারণে।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসেবে তিনি কতটা নিরাপদ বোধ করেন জানতে চাইলে দেবপ্রিয় বলেন, আমি হয়তো এর সেরা উদাহরণ নই। আমি দুইবার ভারতে শরণার্থী ছিলাম— প্রথমত ১৯৬০ এর দশকে দাঙ্গার পর ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এবং আবার ১৯৭১ সালে যুদ্ধের সময়। কিন্তু আমার বাবা-মা কখনো বাংলাদেশ ছেড়ে যাননি। আমি ফিরে এসেছি, আমার জন্মভূমিতে বিনিয়োগ করেছি এবং এখানেই আমার জীবন গড়ে তুলেছি। আমি আমার দেশের জন্য অবদান রাখার জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ ত্যাগ করেছি।

দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আরও ভালো ভবিষ্যতের আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের একটি বড় অংশ এখনও ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার এবং সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এ ছাড়া তিনি বাংলাদেশের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি পরিবর্তন করে ‘বহুত্ববাদ’ শব্দটি রাখার প্রস্তাব নিয়ে তিনি বলেন, এটি একটি প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

সারাবাংলা/ইআ

ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ভারতের সংখ্যালঘু
সংখ্যালঘু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর