বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ভাসানীকে অনুসরণের কোন বিকল্প নাই : মহসীন ভূঁইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪৯ সময় দেখুন
ভাসানীকে অনুসরণের কোন বিকল্প নাই : মহসীন ভূঁইয়া

বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মোঃ মহসীন ভূঁইয়া বলেন, রাষ্ট্র-সমাজ ও গণতন্ত্রের যে কোন সংকট থেকে উত্তরণে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অনুসরণের কোন বিকল্প নাই। তার দর্শনের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে। দেশে দুর্নীতি-দুর্বৃত্তায়নের যে মহামারী চলছে তা থেকে জাতিকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কুমিল্লায় স্থানীয় একটি রেস্তোরায়, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ কুমিল্লা মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির জলন্ত প্রতীক। সমগ্র জাতিকে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন একজন মানুষ। তখন জাতির নেতা যিনি ছিলেন, তাকেও শাসন করতে পারতেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি সত্যি কথা বলা শিখিয়েছেন। সেই সত্যের শক্তির ওপর ভরসা করেই আমাদের দেশকে মুক্ত করার রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে।

মহসীন ভূঁইয়া আরো বলেন, তার রাজনৈতিক জীবন বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। কেননা আগামী প্রজন্মের পক্ষেই সম্ভব ভাসানীর আজন্ম আকাংক্ষিত শ্রেণিহীন-বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া। তরুণরাই তো আমাদের ভরসার কেন্দ্র। তাদের প্রতিই আমাদের সব প্রত্যাশা।

বাংলাদেশ ন্যাপ কুমিল্লা মহানগর যুগ্ম আহবায়ক রুশদী হাসান রিপনের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব এম এইচ মাছুম চৌধুরী সঞ্চালানায় আলোচনায় অংশগ্রহন করেন, দলের মহানগর যুগ্ম সদস্য সচিব সাইফুল আজম, নাহিদুল ইসলাম, সদস্য লায়লা নূর, ওবায়দুল হক ভূঁইয়া, সুমাইয়া বেগম, মকুল চৌহান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর