মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ভিভোর সাথে ই-কুরিয়ারের চুক্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
ভিভোর সাথে ই-কুরিয়ারের চুক্তি


অনলাইনের অর্ডারের পাশাপাশি সব ধরণের ডেলিভারী সেবা দিতে ডিজিটাল কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ই-কুরিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ভিভো।

সম্প্রতি গুলশানের নিজস্ব কার্যালয়ে হওয়া এই চুক্তির ফলে আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে সুরক্ষিত ও দ্রুততম সময়ে গ্রাহকের হাতে ভিভো মোবাইল ফোন পৌঁছে দেবে ই-কুরিয়ার।

ই-কুরিয়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল বলেন, আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সঙ্গে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্ব-যত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা ভিভো-এর সকল মোবাইল ফোন পোঁছে দেবো দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে দ্রুততম সময়ে।

ভিভো বাংলাদেশের পক্ষে এইচআর, কমার্শিয়াল ও হেড অফ সেলস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক ডেভিড লি বলেন, ডিজিটাল বাংলাদেশে আজ এক নতুন যুগের সূচনা হলো। টেকনোলজি ভিত্তিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ই-কুরিয়ার আগামী দিন গুলোতে ভিভো-এর সকল মোবাইল ফোন পৌঁছে দেবে দেশজুড়ে। এখন গ্রাহক শুধু আমাদের কাছ থেকে মোবাইল ফোন কিনেই নিশ্চিন্ত থাকবে না, নিশ্চিন্ত থাকবে তার পণ্যের সুরক্ষিত ডেলিভারি নিয়ে।

টেকনোলজি ভিত্তিক ডিজিটাল কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ই-কুরিয়ার, যেখানে গ্রাহক পণ্য পাঠানো বা গ্রহণে ডোর টু ডোর ডেলিভারি সুবিধা, ইনস্যুরেন্স সুবিধা, দ্রুততম ডেলিভারি সহ নানা ধরনের অনন্য সেবা পেয়ে থাকেন। অন্যদিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন হাতের মুঠোয় এবং একই সঙ্গে ই -কুরিয়ার ও ভিভো ডিজিটাইজিং সেবা প্রদান করে দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে দুর্বার গতিতে।

উক্ত অনুষ্ঠানে ই-কুরিয়ারের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডটলাইনের কর্পোরেট বিজনেস ম্যানেজার সামির বেঞ্জামিন, ভিভো বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্পোরেট সেলস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার সাজেদুর রহমান, কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট সুপারভাইজার অ্যান্থনি গং, কাজী তানভীরসহ আর অনেকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর