বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ভুয়ো খবর বন্ধ করতে News Feed-এ বড়সড় পরিবর্তন আনছে Facebook, বদলে যাবে স্ক্রিন দেখার অভ্যাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
ভুয়ো খবর বন্ধ করতে News Feed-এ বড়সড় পরিবর্তন আনছে Facebook, বদলে যাবে স্ক্রিন দেখার অভ্যাস


Facebook: সোশ্যাল মিডিয়ার খবর নিয়ে অনেক দিন ধরেই একটা বিতর্ক চলছে। বিতর্কের মূল কারণ খবরের বিশ্বাসযোগ্যতা। দিন দিন যে ভাবে অনলাইন পোর্টালে খবর পড়ার অভ্যাস বাড়ছে সারা দুনিয়ার, তাতে এই সব খবর নির্দিষ্ট পরিমাণ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছে সংবাদমাধ্যমগুলো। দেশ হোক বা বিদেশ, সব সংবাদমাধ্যমের একটা নিজস্ব Facebook পেইজ থাকা যেন বাধ্যবাধ্যকতা! তা না হলে এক দিকে যেমন পোর্টালের পেইজ ভিউ বাড়ে না, অন্য দিকে তেমনই পিছিয়ে পড়তে হয় জনপ্রিয়তায়।

কিন্তু এই নিজস্ব পেইজের সূত্র ধরেই যে সব চেয়ে বেশি পরিমাণে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, তা অতীতের নানা ঘটনা প্রমাণ করে দিয়েছে। অনেক সময়ে জনপ্রিয় কোনও সংবাদমাধ্যমের নকল পেইজ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলে। কখনও আবার পেইজটি নিজস্ব কোনও প্রতিষ্ঠানের হলেও তাদের দ্বারা পরিবেশন করা খবর যে সঠিক, তা বুঝে ওঠা যায় না। এই দুই বিভ্রান্তি দূর করার জন্যই এবার পদক্ষেপ করেছে বিশ্বের সব চেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Facebook। আপাতত পেইজ লেবেল (Page Label) নামের এক নতুন ফিচার টেস্ট করে দেখছে সংস্থা।

সম্প্রতি এই বিশেষ ফিচারটি কী ভাবে কাজ করবে, এর জেরে News Feed-এ কী কী পরিবর্তন আসবে, তা একটি ছবি-সহ Twitter-এ পোস্ট করে বিশদে বোঝানোর চেষ্টা করেছে Facebook Newsroom। জানা গিয়েছে যে এই বিশেষ ফিচারের অধীনে Facebook পেইজগুলোয় এবার থেকে তিন ধরনের লেবেল বসবে। সহজ ভাবে বললে, তাদের তিনটি শ্রেণীতে ভাগ করে দেওয়া হচ্ছে। এই তিনটি শ্রেণী হল- Public Official, Fan Page আর Satire Page। যখন কোনও খবর News Feed-এ আসবে, তখন সেখানে যে জায়গায় পেইজের নাম উল্লেখ করা থাকে, তার ঠিক নিচেই থাকবে এই তিন লেবেলের যে কোনও একটি।

সংস্থা জানিয়েছে যে এই তিন লেবেলের মাধ্যমেই News Feed-এ ভেসে আসা খবর বিশ্বাসযোগ্য কি না, সেই বিভ্রান্তি দূর হয়ে যাবে। কেন না, সব রাজনৈতিক বিষয় নিয়ে পরিচালিত হওয়া পেইজগুলোকে নিয়ে আসা হবে Public Official লেবেলের অধীনে। ফলে, Facebook নিজেই দায়িত্ব নিয়ে রাজনৈতিক সংস্থাগুলোর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এর বাইরে থাকা পেইজের খবর ভুয়ো বলে ধরতে হবে। তেমনই অন্য পেইজগুলোয় প্রয়োজন অনুসারে থাকবে Fan Page আর Satire Page। এই লেবেল থেকে সেই সব পেইজের খবরের চরিত্রের বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে ইউজারের কাছে।

জানা গিয়েছে যে আপাতত এই ফিচারটি নিয়ে টেস্টিং চলছে ইউনাইটেড স্টেটসে। তবে কবে এটি পুরোপুরি চালু হয়ে যাবে, কবে ভারতে আসবে, সেই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি সংস্থার তরফে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর