শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ সময় দেখুন
ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত!

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১০ ডিসেম্বর) সকাল ১১ টায় ভূঞাপুর- বাসস্ট্যান্ড এর পশ্চিম পাশে গোবিন্দাসী- যমুনাসেতু আঞ্চলিক সড়কের টিএনটি অফিসের পশ্চিম পাশে রিপোর্টার্স ইউনিটির নিজ কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খায়রুল খন্দকার ও সাধারণ সম্পাদক হাদী চকদারের যৌথ সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, ডিবিসি নিউজের ঢাকা বিভাগীয় প্রধান সিনিয়র সাংবাদিক সোহেল তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আলিম চকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল্লাহ আল মামুন।

আরো উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার রাজু, ভূঞাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রবি, রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক কামরান পারভেজ ইভান, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান, কোষাধ্যক্ষ মাহদী হাসান শিবলী, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ শিপন মিয়া, কার্যকরী সদস্য আরিফ হোসেন, এনটিভি অনলাইন প্রতিনিধি মাহমুদুল হাসান সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর