বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মজুত থেকে দৈনিক ১০ লাখ ব্যারেল তেল ছাড়বে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৪৭ সময় দেখুন
মজুত থেকে দৈনিক ১০ লাখ ব্যারেল তেল ছাড়বে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববাজারে তেলের যোগান ঠিক রেখে দাম নিয়ন্ত্রণে আনতে কৌশলগত মজুত থেকে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেনের প্রশাসনের এক নির্দেশে বলা হয়েছে, আগামী ছয় মাস দৈনিক ১০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের খবরে বিশ্ববাজারে তেলের দর হ্রাস পেয়েছে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে রুশ তেলের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দর ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে তেল সংকট বিশ্ব রাজনীতিতে বড় প্রভাবক হয়ে উঠেছে।

সংকট মোকাবিলায় আগামী ছয় মাসে মজুত থেকে বাজারে মোট ১৮০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের মতে, তেলের এ যোগান চাহিদার বিপরীতে যথেষ্ট নয়। দৈনিক ১০ লাখ ব্যারেল তেল ক্রমবর্ধমান জ্বালানি সংকট সমাধান করবে না।

তবে জো বাইডেন অবশ্য তার দেশে জ্বালানি তেল উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, মজুত থেকে তেল সরবরাহ সাময়িক সমস্যা মোকাবিলার জন্য নেওয়া সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র শিগগিরই তেলের উৎপাদন ব্যাপক মাত্রায় বৃদ্ধি করবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর