বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মনোনয়নপত্র জমা দিলেন চারঘাট ইউসুফপুর ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাখন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩২১ সময় দেখুন
মনোনয়নপত্র জমা দিলেন চারঘাট ইউসুফপুর ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাখন

লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ আগামী ২৬ ডিসেম্বর দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলার ইউনিয়ন সমুহের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে ০১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আরিফুল ইসলাম মাখন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম মাখন বলেন,আমি আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত জনগণের পাশে থেকে ইউনিয়নের জনগণের জন্য তাঁর জীবন উৎসর্গ করে দিয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন ইউসুফপুর ইউনিয় মাদক ও বাল্য বিবাহ মুক্ত করতে। সেই সাথে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে।

তিনি নির্বাচিত হলে নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করবেন এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এছাড়াও ওয়ার্ডের পানি ও পয়নিস্কাশন এবং চলাচলের জন্য রাস্তা ও ড্রেন তৈরী করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

মাখন আরো বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ে ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীণ ভাতা ও প্রতিবন্ধিভাতা শতভাগ করার চেষ্ঠা করবেন। ইউসুফপুরকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

শুধু তাই নয় এই ইউনিয়নের সকল ধর্মের উপসনালয় এবং সমাধিস্থানগুলোর ব্যাপক উন্নয়ন করবেন বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর