শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

মাদকসহ আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দিলো এস আই সোহেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২২১ সময় দেখুন
মাদকসহ আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দিলো এস আই সোহেল

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে এক মাদক কারবারিকে মাদকসহ আটক করে থানা বা ফাঁড়িতে না নিয়ে রাস্তাতেই ৭০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এস আই সোহেলের বিরুদ্ধে।

গত মঙ্গলবার ( ৮ মার্চ) বিকালে উজ্জ্বল নামে এক মাদক কারবারিকে আটক করেন বিসিক শিল্পনগরী ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল।
আটক উজ্জ্বল দড়িখরবোনা এলাকার মোছাঃ নেবি বেগম’র ছেলে। সে মুলত মাদক ব্যবসায়ী রুনা ওরফে রেখার মাদক সরবরাহকারী। রুনা ওরফে রেখা ছোটবনগ্রাম এলাকার কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী। রুনার মাদক বিভিন্ন স্থানে সরবরাহ করেন উজ্জ্বল।
মাদক সরবরাহ করতে গিয়েই সপুরা এলাকায় আটক হয় উজ্জ্বল। এরপর রুনা ওরফে রেখা’র মাধ্যমে ৭০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিশ্বস্ত সুত্র নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার দুই বোতল ফেন্সিডিলসহ উজ্জ্বলকে আটক করেন এস আই সোহেল রানা। আটকের পর মুল মাদক কারবারি রুনা ওরফে রেখাকে ফোন দেওয়া হয়। পরে ৭০ হাজার টাকার বিনিময়ে উজ্জ্বলকে ছেড়ে দিয়ে আসেন এস আই সোহেল।

বিষয়টি জানতে এস আই সোহেলকে ফোন দেওয়া হলে তিনি বলেন ফোনে কথা না বলে সাক্ষাতে আসেন। সাক্ষাৎ করলে তিনি উজ্জ্বলকে আটকের বিষয়টি স্বীকার করেন। তবে মাদক বা লেনদেনের বিষয়ের কথা বলেন না।

বিষয়টি জানেন না ওসি বোয়ালিয়া। ওসি মাজহারুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না, তবে প্রমাণসহ কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, এর আগেও উজ্জ্বল ভুয়া প্রশাসনের কর্মকর্তা পরিচয় দেওয়ায় তাকে আটক করেছিলো পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর