বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

মানবিক উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৬৫৩ সময় দেখুন
মানবিক উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল

জাকের আলী শুভ, কুষ্টিয়া ব্যুরো: ওএমএস এর চাল কিনে বাড়ি ফেরার পথে ভ্যানের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে দিনমজুরের কষ্টে অর্জিত টাকার খাদ্য দ্রব্য ধুলা-বালুতে মিশে যায়। তাৎক্ষনিক খাবার ও চিকিৎসা সেবা দিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। রোববার দুপুরে পৌরসভার হলবাজার এলাকায় এই মানবতার পরিচয় দিয়েছেন তিনি।

দিনমজুর হানিফ শেখ জানান, লকডাউনে কাজ কর্ম নেই বললেই চলে এরই মাঝে ওএমএস এর ৩০ টাকা কেজি দরে চাল কিনে বাড়ি ফেরার পথে হটাৎ একটি ভ্যান তাকে ধাক্কা দিলে হাতের ব্যাগটি রাস্তায় পড়ে ধুলা-বালুর সাথে চাল মিশে একাকার হয়ে খাবারের অনুপযোগী হয়ে যায় এবং তিনি আঘাত প্রাপ্ত হন।
তখন তিনি রাস্তায় পরে থাকা চাল ব্যাগে তোলার চেষ্টা করেন। এসময় খয়েরি রঙের একটি জিপ গাড়ি এসে থেমে আমার খোঁজ খবর নেয় এবং গাড়ির ভিতর থেকে ঔষধ এনে আমার প্রাথমিক চিকিৎসা ও ১১ পদের খাবারের ব্যাগ ধরিয়ে দেন। সেই সাথে আমাকে বাড়ীতে পৌঁছাতে ভ্যানে তুলে ভাড়া দিয়ে দেন।

তিনি আরো বলেন চাল রাস্তায় পরে যাবার পর আমার শরীরের ব্যাথা অনুভব করিনি শুধু একটি কথাই ভাবছিলাম বউ বাচ্চা কি খাবে? তাৎক্ষনিক তিনি খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর