বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মানসিক স্বাস্থ্য সচেতনতায় সাইকিউরের সপ্তাহব্যাপী আর্ট এক্সিবিশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ সময় দেখুন
মানসিক স্বাস্থ্য সচেতনতায় সাইকিউরের সপ্তাহব্যাপী আর্ট এক্সিবিশন


বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ইএমকে সেন্টারে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস এবং মানসিক স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে মানসিক স্বাস্থ্য সচেতনতায় সপ্তাহব্যাপী আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে মানসিক স্বাস্থ্য বিষয়ক স্টার্টআপ সাইকিউর।

“আনওয়াইন্ড মাইন্ড- ২০২২” নামের এই ক্যাম্পেইনে ফটোগ্রাফি এবং আর্ট কম্পিটিশন, ডিজিটাল আর্ট এবং পেইন্টিং ক্যাটাগরিতে প্রায় এক হাজার সাবমিশন জমা পরে। সেখান থেকে নির্বচিত ৩০টি আর্টওয়ার্ক নিয়ে সেপ্টেম্বর ১৫ থেকে ২২ তারিখ পর্যন্ত এক্সিবিশন আয়োজন করে সাইকিউর। বৃহস্পতিবার রাজধানীর ইএমকে সেন্টারে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী আর্ট এক্সিবিশনের। এক্সিবিশনটির সহযোগিতায় রয়েছে ইএমকে সেন্টার, ইয়ুথ কো-ল্যাব, ওয়ান ডেনিম, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং ফোরথর্ড।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকিউর ফাউন্ডেশনের চেয়ারম্যান, ফিরোজ আহমেদ আখতার। এছাড়া আরও উপস্থিত ছিলেন – ওয়ার্ড ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর, কাজী এইচ. রবিন, ব্র্যান্ড প্রেকটিশনার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসেন মির্জা সহ তরুণ উদ্যোক্তা এবং চেন্জমেকারস গণ।

আয়োজকদের পক্ষে সাইকিউরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুরাদ আনসারি জানান, “সাইকিউর শুরু থেকে বিভিন্ন ক্যাম্পেইনের মার্ধ্যমে সকলে কাছে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বার্তা পৌঁছে দিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই এক্সিবিশন। যেখানে পার্টিসিপেন্টরা তাদের আর্টওয়ার্কের মাধ্যমে বর্তমান মানসিক স্বাস্থ্য অবস্থা তুলে ধরে। আগামী ডিসেম্বরে এই (আনওয়াইন্ড মাইন্ড) প্রতিযোগিতার সিজন – ৩ চালু করবো। ”

আয়োজনে মোট ৩০ টি আর্টওয়ার্ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সেরা আর্টওয়ার্কের জন্য রয়েছে সর্বমোট ৪৫ হাজার টাকার পুরস্কার। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত এবং প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা অবধি চলবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর