বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মামুনুল হক আজ কুমিল্লার আদালতে হাজিরা দেবেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
মামুনুল হক আজ কুমিল্লার আদালতে হাজিরা দেবেন – Corporate Sangbad


আইন-আদালত


নিজস্ব প্রতিবেদক : চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কুমিল্লার আদালতে হাজিরা দেবেন আজ।

এর আগে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়কপথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, কুমিল্লার চান্দিনায় একটি মামলাসহ কুমিল্লায় করা একাধিক মামলার আসামি মামুনুল হক। কুমিল্লা আদালতে মামলার হাজিরা থাকায় গত শুক্রবার মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে কুমিল্লার কারাগারে আনা হয়। রোববার (২৬ সেপ্টেম্বর) একটি মামলায় দুই জনকেই আদালতে উঠানোর কথা রয়েছে। তাদের কারাগার থেকে আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লা আদালতের পিপি অ্যাড. জহিরুল ইসলাম সেলিম বলেন, হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ দুইজনকে চান্দিনার একটি মামলায় আদালতে উঠানো হবে।

উল্লখ্য, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া ওই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ ছয়জনকে আসামি করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর