রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

মিথ্যা সান্ত্বনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৫৭ সময় দেখুন

এ জগতে যে কয়েকটা ডাহা মিথ্যা সান্ত্বনা আছে, সেগুলির মধ্যে একটা হলো: একদিন সব ঠিক হয়ে যাবে।

আসলে ঠিক হবার সেই একদিনটা যেদিন আসে, সেদিন থেকে নতুন আরেকটা বেঠিক শুরু হয়ে যায়। আমরা আবারও দিন গুনতে থাকি, নিজের মাথায় নিজেই হাত বুলিয়ে বলি: একদিন সব ঠিক হয়ে যাবে।

পুরোনো দুঃখগুলো খোলস পালটে পালটে নতুন চেহারা নিয়ে ফিরে ফিরে আসে।
পুরোনো যন্ত্রণাগুলোর চামড়া শুকিয়ে নতুন চামড়ায় নতুন করে ঘা জমতে শুরু করে।

একদিন চলে-যাওয়া মানুষটা ফিরে আসবে বলেও ফিরে আর আসে না, একবার হাসতে ভুলে-যাওয়া মানুষগুলো নতুন করে আর হাসে না, একবার ভেঙে-যাওয়া বিশ্বাসের টুকরাগুলো জোড়া লাগানো আর যায় না, গভীরভাবে পুড়ে-যাওয়া হৃদয়ের ক্ষতের দাগটা সেরে আর ওঠে না।

না, ভালোবেসে বিবাগী-হওয়া মানুষগুলোও নতুন করে ভালো আর বাসে না। একদিন সব ঠিক হয়ে যাবার কথা বলেও আসলে কোনোদিনই কোনোকিছু ঠিক আর হয় না। যা হারায়, তা হারিয়েই যায়।

একদিন সব ঠিক হয়ে যাবে যাবে করে কত সূর্য ডুবে যায়, কত দিন গত হয়ে যায়, কত ফুল ফুটে ঝরেও যায়। একদিন সব কিছু ঠিক হয়ে যাবার দিনটাই শুধু আর আসে না।

এই দিনটা আসি আসি করে, করতেই থাকে, আর এদিকে একদিন আমরাই চলে যাই। একদিন সব ঠিক হয়ে যাবার দিনটা তবু ভুল করেও আসে না। আসেও যদি, তখন যার জন্য সব ঠিক করে নিতে চেয়েছিলাম, সেই মানুষটাই জীবন থেকে হারিয়ে যায়।

তাই বলছি, কিছুই ঠিক হয়ে যায় না, বরং নিজেকেই ঠিক করে নিতে হয়, বাস্তবতা মেনে নিয়ে নিজেকেই সত্যের সঙ্গে মানিয়ে নিতে হয়। মেনে ও মানিয়ে নিতে শিখে না নিলে কিছুই কখনও ঠিক হয়ে যায় না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর