বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৫ ২২:০১ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০০:০১

ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ। ছবি: সংগৃহীত

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার পরাঘাতে এ পর্যন্ত অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩২ জন।

শুক্রবার (২৮ মার্চ) এবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দেশটির সামরিক জান্তা সরকারের বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারক এমআরটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে রাজধানী নেপিদোতে ৯৬ জন, সাইগাইংয়ে ১৮ জন এবং মান্দালয়ে ৩০ জন মারা গেছেন।

এ ছাড়া আহতদের মধ্যে ১৩২ জন নেপিদো এবং ৩০০ জন সাগাইংয়ের বাসিন্দা, অন্যান্য এলাকার সংখ্যা এখনো নিরুপণ করা হচ্ছে।

ওদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছে। আরও অন্তত ৮১ জন নির্মাণ শ্রমিক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী।

জানা যায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়। প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সারাবাংলা/এইচআই

নিহত
মিয়ানমারে ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্প





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর