বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মিশরে ব্রাদারহুডের ১০ সদস্যের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
মিশরে ব্রাদারহুডের ১০ সদস্যের মৃত্যুদণ্ড


সারাবাংলা ডেস্ক

ঢাকা: মিশরে নিষিদ্ধঘোষিত ইসলামপন্থি রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

পুলিশের ওপর হামলার পরিকল্পনা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন গ্রেফতার রয়েছেন, আর বাকি একজন পলাতক আছেন।

আদালতের ওই রায় এখন অনুমোদনের জন্য মিশরের ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির কাছে যাবে। এরপর আগামী ১৯ জুন আদালত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

দণ্ডপ্রাপ্ত ১০ জন ‘হেলাওয়ান ব্রিগেড’ নামে একটি গ্রুপ গড়ে তোলেন। সরকার উৎখাতে বৃহত্তর কায়রো এলাকায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ইসলামি আন্দোলন ও মিশরের প্রধান বিরোধী রাজনৈতিক দল ব্রাদারহুড।

২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণের পর মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেন।

২০১৫ সালে সিসির বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। এ সময় ব্রাদারহুডের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালান বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর