নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের অন্যতম কর্পোরেট ডিরেক্টর মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্যটি নিশ্চিত করেছে।
জানা গেছে, ২৩ মে ২০২২ তারিখের প্রচারিত ঘোষণা অনুসারে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে ৫৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
কোম্পানিটি ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৯৬ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৫ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫০ লাখ। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৫ দশমিক ৬৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ দশমিক ৮৫ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ দশমিক ৪৪ শতাংশ শেয়ার, বাকি শেয়ারের ৪০ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি বর্তমানে মার্কেটে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






