শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য নেই সেন্ট্রাল ফার্মার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩০ সময় দেখুন
মূল্য সংবেদনশীল তথ্য নেই সেন্ট্রাল ফার্মার – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মা লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি সেন্ট্রাল ফার্মার শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৫ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৫ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা । ২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর