বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

মূল সংবেদনশীল তথ্য নেই আমান ফিডের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২০০ সময় দেখুন
মূল সংবেদনশীল তথ্য নেই আমান ফিডের – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : কোন কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান ফিডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ১৪ জুলাই জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫৪.৯০ টাকায়। আর ১৮ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭০.৫০ টাকায়। অর্থাৎ এই আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৫.৬০ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর