বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানসহ ৫ জনকে জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানসহ ৫ জনকে জরিমানা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানসহ শীর্ষ ৫ ব্যক্তিকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহন করেছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, ২০০৪ সাল থেকে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের উৎপাদন বন্ধ রয়েছে। কিন্তু কোম্পানিটি মূল্য-সংবেদনশীল এই তথ্য প্রকাশ করেনি।

এছাড়া, কোম্পানিটি প্রতিষ্ঠানটির সম্পত্তি, সরঞ্জাম এবং সম্পদ মূল্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছে.

বিএসইসি কোম্পানিটির চেয়ারম্যান মুহাম্মদ জাকারিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক এম এফ কামাল প্রত্যেককে এক কোটি টাকা করে জরিমানা করেছে।

এছাড়া, আবু তাহের, কবির আহমেদ ও ওয়ালী উল্লাহ নামে ৩ পরিচালকের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আদেশ জারির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে। অন্যথায় জরিমানাকৃতদের প্রতি দিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা গুনতে হবে।

উল্লেখ্য, মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজের জরিমানার কবলে পড়া আলোচ্য ব্যক্তিরা মেঘনা কনডেন্স মিল্কেরও পরিচালক।

কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোনো বছরই বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয়নি। তারপরও কোম্পানিটির শেয়ার মেইন বোর্ডে লেনদেন হচ্ছে।

কোম্পানিটির একই ব্যক্তিকে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিব (সিএস) হিসাবে নিয়োগ করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। মেঘনা কনডেন্সড মিল্ক নামে আরেকটি কোম্পানিতেও দুই শীর্ষ কর্মকর্তা শীর্ষ পদে রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর