বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

মেডিকেল ও ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬১ সময় দেখুন
মেডিকেল ও ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ


ঢাকা: সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আগামী ১২ ডিসেম্বর এবারের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি। আর বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্যান্য আটটি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মোট আসন সংখ্যা ৫৪৫টি।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর