শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

মেলান্দহে বিরোধপূর্ণ জমিতে পৌরসভার মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫০২ সময় দেখুন
মেলান্দহে বিরোধপূর্ণ জমিতে পৌরসভার মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন।

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভায় জমির মালিকানা নিয়ে মামলায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় হাজরাবাড়ী পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী হাসনা বেওয়া ও তার পরিবারের সদস্যরা।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হাজরাবাড়ী বাজারে এই মানবন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজরাবাড়ী পৌর এলাকার আদিয়ারপাড়া গ্রামের মৃত শামছুল হক আকন্দের স্ত্রী হাসনা বেওয়া, তার ছেলে মো. একরামুল হক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ও স্থানীয় ব্যবসায়ী সুলতান মাহমুদ প্রমুখ।

ভুক্তভোগী একরামুল হক আকন্দ অভিযোগ করে জানান, হাজরাবাড়ী বাজারের উত্তরপাশে সিএস খতিয়ান মূলে তাদের দুই একর ৩ শতাংশ জমি আছে। কিন্তু বিআরএস ও আরওআর খতিয়ানে তাদের পুরো জমি সরকারি খাস খতিয়ানভুক্ত হয়ে যায়। এ ব্যাপারে তার মা হাসনা বেওয়া বাদী হয়ে ওই জমি নিজেদের দাবি করে জামালপুর জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। তাদের মামলার আরওআর রেকর্ড সংক্রান্ত মামলাটি বর্তমানে চলমান আছে। কিন্তু বিআরএস রেকর্ড সংক্রান্ত মামলায় তারা হেরে যান।

তিনি আরো জানান, এ ব্যাপারে তারা সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনে রিটপিটিশন দাখিল করেন। গত ২৮ নভেম্বর ওই রিটপিটিশনের শুনানি হয় এবং ৬ ডিসেম্বর এক আদেশে উচ্চ আদালত বিরোধপূর্ণ জমিতে আগামী ছয়মাস পর্যন্ত স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ওই জমিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড টানিয়ে দেয়া হলে কে বা কারা রাতের অন্ধকারে সেই সাইনবোর্ডও তুলে নিয়ে গেছে।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর সুপার মার্কেট নির্মাণ কাজও বন্ধ করেনি উপজেলা প্রশাসন। বিষয়টি উচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জমিতে পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান তিনি।

এদিকে এই বিরোধপূর্ণ জমি নিয়ে উচ্চ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম বলেন, বিআরএস ও আরওআর রেকর্ডমূলে সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতেই এলজিইডি হাজরাবাড়ী পৌর সুপার মার্কেট নির্মাণ করছে। ওই জমির মালিকানার দাবিদাররা জেলা জজ আদালতে দুটি মামলা করেন। একটি মামলা চলমান আছে। অন্যটিতে সরকারের পক্ষে রায় হয়েছে। মামলায় হেরে তারা উচ্চ আদালতে রিটপিটিশন করেছেন শুনেছি। পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য উচ্চ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হওয়ার কথাও লোকমুখে শুনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন,এ বিষয়ে আমি শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর