বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

মেলান্দহে ৮ বছরের শিশুকে ধর্ষন: মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, পলাতক শিক্ষক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৭০ সময় দেখুন
মেলান্দহে ৮ বছরের শিশুকে ধর্ষন: মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, পলাতক শিক্ষক

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থী এক মাদ্রাসা শিক্ষকের কাছে ধর্ষনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে জামালপুরে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে
তীব্র রক্তক্ষরণ হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে রাতে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বুধবার (১০ মে) বিকেলে উপজেলার কোনামালঞ্চ এলাকায় অভিযুক্ত ধর্ষক শরিফুল (৩৮) এর থাকার ঘরে এ ঘটনা ঘটে। শিশুটির প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মুমূর্ষ অবস্থায় তাকে জামালপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এঘটনায় ধর্ষক পলাতক রয়েছে।

পরিবার স্থানীয় সুত্রে জানা যায়, ধর্ষনের শিকার হওয়া শিশুটি বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে কোনামালঞ্চ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে পরিবার ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভার্তি করে তার পরিবার। সেখানে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়ার পরেও অবস্থা অবনতি হলে বুধবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

ধর্ষক শরিফূল উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের কোনামালঞ্চ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও কোনা মালঞ্চ জামে মসজিদের ইমাম। সে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার পারপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে গতকাল রাতে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক পলাতক। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর