রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

মেহেরপুরে নানা আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৬১ সময় দেখুন
মেহেরপুরে নানা আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তার জীবন আদর্শ নিয়ে আলোচনা সভা, জেলার সকল মসজিদে দোযা মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত, জেলা যুবলীগের খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন, প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মেহেরপুর প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের পক্ষে সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহিন, পিপি এডভোকেট পল্লব ভট্টাচার্য, পৌরসভা ও জেলা যুবলীগের পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা চেয়ারম্যান এড ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তর সরকারি কলেজ, মহিলা কলেজ, মেহেরপুর জেনারেল হাসপাতাল, শিক্ষ অফিস, মেহেরপুর ক্লাব, মহিলা আওয়ামীলীগ, জেলা আনসার ও ভিডিপি অফিস, ফায়ার সার্ভিস, মৎস্য অফিসসহ জেলার প্রতিটি দপ্তরের পক্ষে হতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এরপরে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পৌর কমিউনিটি সেন্টারের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় দেয় শতাধিক পথচারী অটোচালক রিকশাচালকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর