মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

মেহেরপুরে ভুয়া ডিবি আটক করেছে পুলিশ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
মেহেরপুরে ভুয়া ডিবি আটক করেছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দোকান মালিকের কাছ থেকে টাকা আদায় করার সময় জুবায়ের হোসেন নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে শহরের বেড়পাড়া এলাকা থেকে জুবায়েরকে আটক করা হয়। আটক জুবায়ের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। বর্তমানে সে মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ায় বসবাস করছে।
জানা গেছে, লকডাউন চলাকালীন দোকান খুলে রাখায় ভয় দেখিয়ে জুবায়ের হোসেন মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার সুজন নামের এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে পর্যায়ক্রমে একদিন নগদ অর্থ এবং আর একদিন সিগারেট আদায় করে। শনিবার সন্ধ্যায় আবারও সে ওই দোকান মালিকের কাছে গিয়ে লকডাউনের মধ্যে দোকান খোলায় তাকে ভয়-ভীতি প্রদর্শন করে এবং সিগারেট নেয় । এসময় দোকান মালিক সুজনের সন্দেহ হলে তাকে আটকে রেখে মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেয়। পরে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে থানায় নিয়ে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর