বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

মেহেরপুরে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
মেহেরপুরে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: ক্রিকেট ব্যাটের আঘাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মাহিন (১৩) হত্যা মামলার আসামি হাজ্জাজ বিন মানিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে মেহেরপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিত হাজ্জাজ বিন মানিককে ১০ বছর কারাদণ্ড ছাড়াও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।

রায় ঘোষণার সময় দণ্ডিত হাজ্জাজ বিন মানিক আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। রায়ে অপর আসামি দণ্ডিত মানিকের মা হীরাজানকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।

জানা গেছে, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারী বিকেলে খোকসা গ্রামে ক্রিকেট খেলছিল কিছু যুবক। তাদের সাথে ছিল শিশু মাহিন। খেলার এক পর্যায়ে মাহিনের ব্যাটে দৈবক্রমে আঘাত লাগে মানিকের গায়ে। মানিক তখন রাগান্বিত হয়ে ব্যাট কেড়ে নিয়ে শিশু মাহিনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসার সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।

এদিকে নিহতের মামা মাহবুব হোসেন ওই সময় সদর থানায় হাজ্জাজ বিন মানিককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় সদর থানা পুলিশ। অবশ্য চার্জশিটে নারাজী দিয়ে বাদির পক্ষ থেকে দাবি করা হয় এ হত্যাকাণ্ডের সাথে মানিকের মা হীরাজান জড়িত। বাদির দাবির প্রেক্ষিতে পরবর্তীতে এ মামলায় হীরাজানকে আসামি হিসেবে অন্তর্র্ভুক্ত করা হয়।

এ মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. মিয়াজান আলী।

আরও পড়ুন:

বিএনপি নেতা আমান ও টুকুর সাজা বহাল, আত্মসমর্পণের নির্দেশ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর