মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

মে মাস থেকেই ইভ্যালিতে নেই তাহসান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
মে মাস থেকেই ইভ্যালিতে নেই তাহসান


গায়ক-অভিনেতা তাহসান খানের সাথে আলোচিত-সমালোচিত ই-কমার্স সাইট ইভ্যালির আর কোনও সম্পর্ক নেই । গত মার্চের ১০ তারিখে ‘ফেস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছিল।

তবে, বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুক্তি বাতিলের নন-ডিসক্লোজার শর্ত অনুযায়ী এটি নিয়ে আপাতত কিছু বলবেন না। তবে ইভ্যালিতে তিনি আর নেই- এটা নিশ্চিত করেন।

জানা যায়, মে মাসের ১৫ তারিখে একটি ফেসবুক লাইভে তাহসান ও তার সাবেক স্ত্রী মিথিলা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। সেটাই ছিল প্রতিষ্ঠানটির সঙ্গে এই অভিনেতার শেষ কাজ। প্রতিষ্ঠানটির পণ্য ডেলিভারি নিয়ে নানা ধরনের বিতর্কের কারণে মে মাসের মাঝামাঝি সময়ে ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন এই তারকা।

আরো জানা যায়, ইভ্যালি তাহসানকে শুভেচ্ছাদূত করতে ২০২০ সালে প্রথম প্রস্তাব দিয়েছিল। কিন্তু তখন সাড়া দেননি তিনি। কিন্তু ২০২১ সালে তাহসানকে একই প্রস্তাব দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব আরিফ আর হোসাইনকে দিয়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসান প্রস্তাবটি পান। ততদিনে আরিফ আর হোসাইন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যুক্ত হন।

আরিফ আর হোসেন নিজেই ঘোষণা দিয়ে ইভ্যালি ছেড়েছেন কিছু দিন আগে। এরপর ছাড়লেন তাহসান খান।

এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর ইভ্যালি হওয়াতে তাহসান আরও আশ্বস্ত হয়েছিলেন প্রতিষ্ঠানটির ওপর। এ কারণে প্রতিষ্ঠানটিতে নাম লেখান তিনি।

সূত্রঃ বাংলাট্রিবিউন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর