বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মোজাম্বিকে ফেরিডুবি, নিহত বেড়ে ১০০ ছাড়িয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ সময় দেখুন
মোজাম্বিকে ফেরিডুবি, নিহত বেড়ে ১০০ ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ ঘটনায় এখনও ২০ জন নিখোঁজ আছেন। এর আগে, ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৯০ জন বলে জানানো হয়েছিল।

মঙ্গলবার (৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার এই দেশটিতে দেখা দেওয়া কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিহতরা অন্য কোথাও পালিয়ে যাচ্ছিলেন।

মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি বোট ডুবে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় প্রায় ২০ জন এখনও নিখোঁজ আছেন।

আফ্রিকার এই দেশটির মেরিটাইম ট্রান্সপোর্ট ইনস্টিটিউটের (ইন্ট্রাসমার) একজন কর্মকর্তা বলেছেন, ১৩০ যাত্রী বহনকারী এই নৌযানটি আসলে একটি ওভারলোডেড ফিশিং বোট ছিল এবং এতে যাত্রী পরিবহনের লাইসেন্স ছিল না।

ইন্ট্রাসমারের প্রশাসক লোরেঙ্কো মাচাদো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত রোববার এই ফেরিটি নামপুলা প্রদেশের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে লোকেদের নিয়ে যাচ্ছিল। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, জোয়ারের ঢেউয়ে এটি ডুবে গেছে।

আরও পড়ুন: মোজাম্বিকে কলেরা থেকে বাঁচতে গিয়ে নৌকা ডুবে ৯১ জনের মৃত্যু

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কলেরায় নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফের মতে, বর্তমান প্রাদুর্ভাব ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর